hotline: +8809614502071

Need a Coupon?

Cart

Your Cart is Empty

Back To Shop

Cart

Your Cart is Empty

Back To Shop

Refund and Returns Policy

সম্মানিত গ্রাহক ভেন্টেজ ন্যাচারাল হেলথকেয়ারের রিটার্ন ও রিফান্ড পলিসি নিম্নরূপ –

১. শপ থেকে পণ্য ক্রয়ের ক্ষেত্রে অবশ্যই শপে বিক্রয়কর্মীর সামনে চেক করে কিনবেন। পরবর্তীতে সমস্যা হলে ভেন্টেজ ন্যাচারাল হেলথকেয়ারের কোন দায় থাকবে না। 

২. অনলাইন অর্ডারের ক্ষেত্রে পণ্য ডেলিভারি পাওয়ার পর পণ্যে মেনুফেকচারিং ত্রুটি থাকলে আমাদের ২৪ ঘণ্টার মধ্যে জানাতে হবে।

৩. ত্রুটিযুক্ত পণ্য আমাদের শপ থেকে পরিবর্তনযোগ্য। এক্ষেত্রে আমাদের এক্সপার্টগন পণ্যে ত্রুটি পর্যবেক্ষণ করে তা পরিবর্তন করার পদক্ষেপ গ্রহণ করবেন।

৪. ক্রেতা যদি ডেলিভারি ম্যান এর মাধ্যমে ত্রুটিযুক্ত পণ্য পরিবর্তন করতে ইচ্ছুক থাকেন অথবা পণ্য পরিবর্তন করতে চান তবে ১০০/- টাকা পরিবর্তন চার্জ প্রযোজ্য হবে। ঢাকার বাইরের ক্ষেত্রে শুধুমাত্র কুরিয়ার চার্জ প্রযোজ্য হবে। পণ্য আনার পর যদি পণ্যর প্যাকেট ছেঁড়া অথবা ফাটা থাকে সেই  অবস্থায় পাওয়া যায় তবে সেই পণ্যের সম্পূর্ণ দায়িত্ব ক্রেতাকে বহন করতে হবে।

৫. ভেন্টেজ ন্যাচারাল হেলথকেয়ারের এর ওয়েবসাইটে থাকা বিবরণী দেখে ক্রয়কৃত পণ্য ডেলিভারি কর্মী থেকে রিসিভ করার পর তা আপনার কাজে লাগছে না অথবা তা এখন আর কিনতে ইচ্ছুক নন সেক্ষেত্রে পণ্য ফেরত অথবা পরিবর্তনযোগ্য নয়। 

৬. কোন ধরনের পণ্য ক্রয়ের পর তা রিটার্ন অথবা রিফান্ডযোগ্য নয়। 

৭. নির্দিষ্ট কারণে পণ্য রিটার্ন দেওয়ার পর তার মূল্য রিফান্ড করতে ৭ থেকে ১০ কার্যদিবস বা অনলাইন পেমেন্টের ক্ষেত্রে আরও বেশি সময় লাগতে পারে।

৮. কুরিয়ার এর ক্ষেত্রে ক্রেতা অবশ্যই পণ্য ভাঙ্গা থাকলে অথবা প্যাকেট ছেঁড়া থাকলে কুরিয়ার থেকে পণ্য রিসিভ করবে না। কুরিয়ারে ক্ষতিগ্রস্ত পণ্য ক্রেতা রিসিভ করলে তা নিজ দায়িত্বে করতে হবে এবং এই ব্যাপারে পরে কোন অভিযোগ গ্রহণযোগ্য হবে না।

৯. বিকাশ / অনলাইন / POS পেমেন্ট রিফান্ডের ক্ষেত্রে রিফান্ড চার্জ প্রযোজ্য

Cart

Your Cart is Empty

Back To Shop